
এখন ম্যাকবুক থেকেই কন্ট্রোল করা যাবে পকেটে থাকা আইফোনকে। রিসেন্টলি রিলিজ হওয়া iOS 18 এ iPhone Mirroring নামে এমনই এক ফিচার নিয়ে এসেছে অ্যাপল।
এর মাধ্যমে ম্যাকবুকে ওপেন হওয়া আইফোনের উইন্ডোতে ম্যাকবুকের মাউস, কিবোর্ডসহ সকল এলিমেন্টের মাধ্যমেই কন্ট্রোল করা যাবে আইফোনকে।
তবে একই অ্যাপল আইডিতে ম্যাক এবং আইফোন উভয় ডিভাইস কানেক্টেড থাকলেও দু’টি ডিভাইস দূরবর্তী স্থানে থাকলে এই সেবাটি দিচ্ছে না অ্যাপল। যার দ্বারা ধারণা করা যাচ্ছে মূলত যারা প্রোডাক্টিভ কাজের জন্য লম্বা সময় ম্যাকবুক ইউজ করেন তাদের আইফোনের ব্যবহারকে সহজ করতে এমন ফিচার উদ্ভাবন করেছে অ্যাপল।
আপনি আপনার iPhone দিয়ে আপনার অন্যান্য Apple ডিভাইসগুলিকে দূরবর্তীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন ৷ সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > কাছাকাছি ডিভাইস নিয়ন্ত্রণে যান, তারপর নিয়ন্ত্রণ কাছাকাছি ডিভাইসে ট্যাপ করুন। আপনি যে ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করতে চান তা অবশ্যই একই Apple অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে এবং আপনার iPhone এর মতো একই Wi-Fi নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে হবে৷